নারায়ণগঞ্জ রূপগঞ্জে কায়েতপাড়ায় ইউনিয়নে রাস্তায় ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি : ফারুক দেওয়ানঃ

Date: বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত একটি সরকারি রাস্তার মাঝখানে দেয়াল ও পিলার নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চান মিয়া গং বিরুদ্ধে। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খামারপাড়া এলাকার সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ইউনিয়ন পরিষদ থেকে একটি রাস্তা বরাদ্দ করা হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে ওই এলাকার ৩০টি পরিবার প্রতিদিন যাতায়াত করে আসছিল। কিন্তু সম্প্রতি স্থানীয় চান মিয়াগং সম্পূর্ণ বেআইনিভাবে এবং প্রভাব খাটিয়ে রাস্তার ঠিক মধ্যবর্তী স্থানে ইট-সিমেন্টের দেয়াল ও পিলার তুলে প্রতিবন্ধকতা তৈরি করেন।
রাস্তায় পাকা স্থাপনা গড়ে তোলায় ওই এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। যেকোনো জরুরি প্রয়োজনে এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না।
এলাকাবাসীর পক্ষে থেকে ভুক্তভোগীরা জানায়, সরকারি বরাদ্দের রাস্তায় এভাবে ব্যক্তিগত আধিপত্য বিস্তার করে চলাচলের পথ বন্ধ করা সম্পূর্ণ বেআইনি। বাধা দিতে গেলে প্রতিপক্ষ কে বিভিন্ন ভয় ভীতি হুমকি ধামকি দিয়ে আসছে বলেও স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসী অনতিবিলম্বে নির্মিত দেয়াল ও পিলার অপসারণ করে রাস্তাটি সবার জন্য চলাচলের উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
বিষয়টিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

Leave Your Comments