সৈয়দপুর প্লাজায় দুর্ধর্ষ চুরি: তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

এম আজম কামাল নীলফামারীর সৈয়দপুর প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
news-banner
নীলফামারীর সৈয়দপুরে শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্লাজার দুটি প্রতিষ্ঠানের তালা ভেঙে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো বিদ্যুৎ জুয়েলার্স ও আহাদ টেলিকমের ইনফিনিক্স মোবাইল শোরুম।
ব্যবসায়ীদের অভিযোগ, দুর্বৃত্তরা তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে বিদ্যুৎ জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কার এবং আহাদ টেলিকমের ইনফিনিক্স শোরুম থেকে দামি স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
সকালে দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। খবর ছড়িয়ে পড়লে প্লাজার ব্যবসায়ী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।
এদিকে, গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তারা দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।
চুরি হওয়া মালামালের প্রকৃত পরিমাণ ও আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পরবর্তীতে জানাবেন বলে জানা গেছে।

Leave Your Comments