দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বাগেরহাট প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
news-banner
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে সাবেক ছাত্রদল নেতা মোঃ আতিক তালুকদারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ প্রজন্মের মধ্যে আতিক তালুকদারের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা রয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাঁর সমর্থকদের দাবি। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের কথাও জানান তাঁর অনুসারীরা।
আতিক তালুকদারের রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা হিসেবে ২০১৮ সালের একটি রাজনৈতিক কর্মসূচির কথা তুলে ধরছেন তাঁর সমর্থকরা। তাদের ভাষ্য, ওই বছর কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে বাগেরহাটে মিছিল থেকে গ্রেপ্তার হন তিনি এবং পরবর্তীতে ৪২ দিন কারাবরণ করেন।
শিক্ষাজীবনেও আতিক তালুকদারের রয়েছে উচ্চশিক্ষার পরিচয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। সেখানে আতিক তালুকদারের নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে বলে তাঁর সমর্থকদের দাবি।
সমর্থকদের মতে, তরুণ, শিক্ষিত ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা থাকায় চেয়ারম্যান পদে আতিক তালুকদার একজন সম্ভাবনাময় প্রার্থী। তাঁদের দাবি, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থানীয় ভোটারদের একটি অংশের কাছে ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে।
তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, প্রার্থী মনোনয়ন এবং স্থানীয় ভোটারদের মতামতই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন ঘিরে মাঠের পরিস্থিতি আরও স্পষ্ট হলে ৪ নং দৈবজ্ঞহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার চিত্রও পরিষ্কার হবে।

Leave Your Comments