সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ সীসা কারখানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মোবাইলকোর্ট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদোগে রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকায় অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানার কোনো স্থাপনা না থাকায় এবং কারখানার মালিক/শ্রমিক কাউকে না পাওয়ায় জেল, জরিমানা ও উচ্ছেদ করা সম্ভব হয়নি। উচ্ছেদ অভিযান মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জসহ থানার একদল দক্ষ ও চৌকস পুলিশ সদস্য এবং আনসার সদস্যবৃন্দ মোবাইল কোর্টে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, উচ্ছেদ অভিযানের সময় কারখানার কোনো স্থাপনা না থাকায়। মালিক শ্রমিক না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি, তাবে সংশ্লিষ্টি কারখানার বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। তিনি আরও বলেন, অধিদপ্তর কর্তৃক পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।