চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ "দৈনিক দেশবাংলা "পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর সিইও ডা: এ কে এম নজরুল ইসলাম ফারুকী।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় প্রতিষ্ঠানটির প্রকাশক ও সম্পাদক সোহাগ হাওলাদার এবং ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ শওকত হোসেন এই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
তার এই কৃতিত্বে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি এর আগেও দেশ ও বিদেশ থেকে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন এ্যাওয়ার্ড পেয়েছেন।