নির্ভীক সাংবাদিক রুহুল আমীন গাজীর স্মরণে সৈয়দপুরে সভা ও দোয়া মাহফিল

এম আজম কামাল সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
news-banner
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার সাংবাদিক রুহুল আমীন গাজীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় সৈয়দপুর প্রেসক্লাব মিলনায়তনে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এই আয়োজন করা হয়।

এতে প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক শওকত হায়াত শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব ও সাপ্তাহিক মানব সমস্যা সম্পাদক নজরুল ইসলাম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শাহজাহান আলী মনন, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির নীলফামারী জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক।

বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবেরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য গোপাল চন্দ্র রায়, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিরুল হক আরমান, দৈনিক আমার দেশ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাহাবাজ উদ্দিন সবুজ, নাগরিক টিভির সাদিকুল ইসলাম, দৈনিক দিনকালের মিজানুর রহমান মিলন, আজকের পত্রিকার রেজা মাহমুদ, দৈনিক নববানীর খালেকুল ইসলাম ও সময় টিভির ফটো সাংবাদিক মো. সোহেল ও আজম কামাল প্রমুখ।

বক্তারা সাংবাদিক রুহুল আমীন গাজীর কর্মময় জীবনের নানা উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন। বর্তমান সময়ের সংবাদকর্মীদের তা অনুসরণ করে পথ চলার আহবান জানান। তারা বলেন, রুহুল আমীন গাজী ছিলেন নির্ভিক ও সৎ সাংবাদিক। তিনি আজীবন সংবাদ কর্মীদের অধিকার নিয়ে সংগ্রাম করে গেছেন। একই সাথে রাষ্ট্রের সকল অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার কন্ঠ ছিলেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Leave Your Comments