সলঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
news-banner
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানা বিএনপির আয়োজন বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল সলঙ্গা ইসলামীয় স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষীন শেষে থানার মোড় এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, জেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন ,। এ সময় আরও উপস্থিত ছিলেন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর, সোলাইমান হোসেন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আবু তালের বিশা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্যরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও স্বাধীনতা বিরোধীরা দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে, বিএনপি নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave Your Comments