ইসলামিক ফাউন্ডেশন রংপুরের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
news-banner
ইসলামিক ফাউন্ডেশন রংপুর মহানগর ও রংপুর সদর উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ হোমায়রা আক্তার ও মোঃ আনোয়ার হোসেনের উপস্থিতিতে এতে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মোঃ জিয়াউর রহমান, ফিল্ড সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম ও মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও সভায় রংপুর সদরের মডেল কেয়ারটেকার মোঃ ফজলুল বাড়িসহ সাধারণ কেয়ারটেকার ও শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেন। সভায় শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, পাঠদান পরিচালনা, দ্বীনি দাওয়াত এবং ফিল্ড পর্যায়ের কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে ফাউন্ডেশনের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave Your Comments