রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব লাকুর মৃত্যুবার্ষিকীতে ছাত্রনেতা মিলনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৬
news-banner
রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। রংপুর সদর উপজেলা ছাত্রদলের জনপ্রিয় ছাত্রনেতা মো. মিলন মিয়ার একক উদ্যোগে এবং পরিচালনায় খলেয়া ইউনিয়ন ছাত্রদলের এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রনেতা মো. মিলন মিয়া মরহুমের আদর্শ জীবন তুলে ধরে বলেন, “আনিছুর রহমান লাকু ছিলেন একজন সৎ, নির্ভীক ও নিঃস্বার্থ জননেতা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম শাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার। আরো উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মারিফুল ইসলাম এবং খলেয়া ইউনিয়নের ছাত্রনেতা মো. রহমতুল্লাহ, তাওহীদ হাসান ও শামিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে মিলন মিয়ার পরিচালনায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Leave Your Comments