সৈয়দপুরে কেক কাটার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৬
news-banner
আস্থা ও বিশ্বাসের পথচলায় ৫০ বছর পূর্ণ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপশাখায় কেক কাটা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত অতিথি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক আহমেদ হেলাল, শিল্প সাহিত্য সংসদের অর্থ সম্পাদক শাহ হামিদুল ইসলাম এবং যমুনা টিভির নীলফামারী জেলা প্রতিনিধি আমিরুল হক।

এছাড়া আইএফআইসি ব্যাংক সৈয়দপুর উপশাখার পক্ষে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, ক্যাশ অফিসার সাজিদ হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা আইএফআইসি ব্যাংকের গ্রাহকবান্ধব সেবার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ব্যাংকটির সেবার মান ও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave Your Comments