গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজে এইচ,এস,সি ২০২৬-২০৩৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ

গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি:

Date: মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়া মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের ২০২৬- ২০২৭শিক্ষাবর্ষে বরণ করে নিতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষার্থীদের উদ্দ্যেশে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, তোমরা এখন জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখন থেকে তোমাদের স্বপ্নগুলো আরো বড় হতে শিখবে। শুধু ভালো ফলাফল নয়, বরং ভবিষ্যতে কী হতে চাও, সেই লক্ষ স্থির করো এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করো। কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্বপ্নগুলো সত্যি হোক, তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়ী হও এই শুভ কামনা রইল। সার্বিক তত্ত্বাবধানে গঙ্গাচড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাশেম। গঙ্গাচড়া মহিলা কলেজের সভাপতি অধ্যাপক এসএম আব্দুল মতিন লস্করের সভাপতিত্বে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী জান্নাতী আক্তার, দ্বাদশ শ্রেণির ছাত্রী আবু সুফিয়া, জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মোঃ নায়েবুজ্জামান, সহকারী অধ্যাপক মাসুমা আক্তার, গঙ্গাচড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুষ ছালাম, বীরমুক্তিযোদ্ধা আখতার হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন কলেজের প্রভাষক, অধ্যাপক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments