সিরাজদিখানে ৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

Date: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
news-banner
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোমান হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাতে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন ব্রিজের ঢালে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রোমান হাওলাদার চোরমর্দন গ্রামের রতন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানের সময় রোমান হাওলাদারের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave Your Comments