সিরাজগঞ্জে গভীর রাতে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন চকনুর মধ্য পাড়া মোঃ মনিরুলের বাড়িতে এ ঘটনা ঘটে। 
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সারাদিন সিএনজি নিয়ে ভাড়া বহন করে রাতে বাড়ি ফিরে। বাড়ির উঠানে সিএনজি রেখে ঘুমাতে যায়। গভীর রাতে সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকে, আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভায় কতক্ষণে সিএনজি আগুনে পুড়ে যায়। সিএনজি চালক মনিরুল চকনুর গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪০) পেশায় একজন সিএনজি চালক। ক্ষতিগ্রস্ত মনিরুল ইসলাম জানান, আমি সিএনজি চালিয়ে সংসার চালায় আমার এই ক্ষতি যারা করেছে আমি তাদের বিচার চাই। এ ঘটনায় তাঁর জীবিকা নির্বাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে কী কারণে এবং কারা অটোরিকশায় আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, এ বিষয়ে আমার জানা নাই এরকম ঘটনা ঘটে থাকলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments