গঙ্গাচড়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নে চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবা। শনিবার সকালে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার।

ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনে দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেও এ সেবা চালু করা হয়েছে।

চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা অন্যান্য সেবাও পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে দেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদসহ গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments