রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৪ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুরঃ

Date: শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
news-banner
বিশিষ্ট ইতিহাস লেখক সদ্য প্রয়াত রিয়াদ আনোয়ার শুভকে নিবেদিত রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৪তম সাহিত্য বৈঠক ১৬ই অক্টোবর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম। বিশিষ্ট ইতিহাস লেখক সদ্য প্রয়াত রিয়াদ আনোয়ার শুভ'র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন পরিষদের কার্যনির্বাহী সদস্য, লেখক শ ম আমজাদ হোসেন সরকার। "নজরুল; কিছু তথ্য -কৃষকের নজরুল" শীর্ষক লেখা উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। প্রয়াত রিয়াদ আনোয়ার শুভ'কে নিয়ে স্মৃতিচারণ ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে লেখা স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও অনুভূতি ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, অধ্যাপক আব্দুস সোবহান, কবি, লেখক নারায়ন চন্দ্র বর্মা, খন্দকার মাহফুজার রহমান,অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, এডভোকেট মাসুম হাসান,স্বাত্ত্বিক শাহ আল মারুফ, নার্গিস আক্তার বানু ঝর্ণা,আব্দুর রাজ্জাক, আফরোজা বেগম,সুফি জাহিদ হোসেন,মমতাজুর রহমান বাবু,নিরেশ চন্দ্র মুখার্জি, মেহেদী মাসুদ, দিলীপ কুমার রায়,এস এম আরিফ।২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান আহ্বায়ক আফজাল হোসেন। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়। খবর বিজ্ঞপ্তির।

Leave Your Comments