গাজিপুরে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে ময়মনসিংহের একই পরিবারের ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
news-banner
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন লাল চান মিয়া(৬০)তাঁর স্ত্রী নাসিমা খাতুন (৫০)ও তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আক্তার। তাঁদের বাড়ি ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে।

স্হানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, টঙ্গীর চেরাগআলী মুদাফা মাস্টারপাড়া এলাকার ফখরুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন গার্মেন্টসকর্মী লাল চান ও তাঁর পরিবারের লোকজন।২১ অক্টোবর-২০২৬ ইং তারিখ রোজ বুধবার ভোরে পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।এতে আগুনে দগ্ধ হন একই পরিবারের তিনজন।তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণে তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনজনই মৃত্যুবরণ করেন।
ফুলপুরে নিহতদের পরিবারের স্বজনদের মধ্যে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments