রংপুর সদরের খলেয়া ইউনিয়নে আরআরএমইপি প্রকল্পের মহিলা কর্মী পদের লটারি সম্পন্ন

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
news-banner
আজ ২৮ অক্টোবর রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (RRMEP) প্রকল্পের আওতায় নিয়মিত রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য অস্থায়ী ভিত্তিতে মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে লটারির মাধ্যমে ১০ জন চূড়ান্ত কর্মী এবং ১০ জনকে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায় রাখা হয়েছে।
লটারি কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মজিদুল ইসলাম,খলেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোত্তালেবুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা, খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খলেয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সানাউল্লাহ সিদ্দিকী এবং বাংলাদেশ প্রেস ক্লাব, রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন ও ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এলজিইডি, রংপুর সদরের আয়োজনে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়।

Leave Your Comments