মধ্যপাড়ায় ‘কচি পাতার আসর’-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নাইট ফুটবল টুর্নামেন্ট

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
news-banner
আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের মধ্যপাড়ায় ‘মধ্যপাড়া কচি পাতার আসর’-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। “সুস্থ থাকুন, সুন্দর থাকুন...” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির আওতায় দুপুর ২টায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সন্ধ্যা ৬টায় নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ‘মায়ের দোয়া লেমনপুরী জর্দা’-এর স্বত্বাধিকারী মো. মফিজুল ইসলাম। কদমতলীর পল্লী চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন শিবের বাজার মাস্টার ফাউন্ডেশনের মো. মাসুদার রহমান সবুজ এবং সহ-সভাপতি হিসেবে থাকবেন বিশিষ্ট সমাজসেবক মো. বাদশাউল ইসলাম। ‘মধ্যপাড়া কচি পাতার আসর’-এর এই আয়োজনের সার্বিক পরিচালনায় রয়েছেন মো. নাজমুল হক, মো. আলামিন মিয়া, মো. আশিকুজ্জামান আশিক, মো. ইমরান হোসেন, মো. হাফিজ রানা ও মো. আজিজুল ইসলাম নাবিল। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহী করতে আয়োজিত এই অনুষ্ঠান সফল করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

Leave Your Comments