ধুবিল ইউনিয়নে জনপ্রতিনিধি না হয়েও জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন : মাওঃ আব্দুল করিম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
news-banner
জনপ্রতিনিধি না হয়েও যিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক—তিনি মাওঃ আব্দুল করিম সিরাজী । সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৩নং ধুবিল ইউনিয়নে দীর্ঘদিন ধরে নীরবে করে যাচ্ছেন রাস্তাঘাট সংস্কারসহ নানা জনসেবামূলক কাজ।

সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায় , কুয়েতের বিভিন্ন দাতা সংস্থার সাংগঠনিক সহযোগিতায় এলাকার ১৭ টি মসজিদ, ৬৭ টি অজুখানা, মাদ্রাসা ৪ টি, টিউবওয়েল ১ হাজার পিস, মাদ্রাসা, মন্দির শ্মশানে সহায়তা থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওঃ আব্দুল করিম সিরাজী । শুধু অবকাঠামো নয়—গরিব ও অসহায় মানুষের বিয়ে-শাদী, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি নিয়মিত সহযোগিতা করে থাকেন। বেকারত্ব দূর করতে সেলাই মেশিন গরু-ছাগল হাঁস মুরগী অটোরিকশা প্রদান। মৃত ব্যক্তিদের গোসল কাফন দাফনসহ যাবতীয় মানবিক কাজ করেন এই নেতা। ইছুদহ গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল ছাত্তারের সঙ্গে কথা বললে তিনি বলেন,“ছেলেটা সত্যিই ভালো। রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান আর গরিব-দুঃখীদের কাজে সব সময় পাশে থাকে, এমন মানুষ থাকলে এলাকার অনেক উপকার হয়। এলাকাবাসীর মতে, জনপ্রতিনিধি না হয়েও মাওঃ আব্দুল করিম সিরাজী যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগই একটি এলাকার টেকসই উন্নয়নের মূল শক্তি। এ বিষয়ে মাওঃ আব্দুল করিম সিরাজী বলেন , আমি জনসেবামূলক কাজ করতে ভালোবাসি , এলাকার উন্নয়নের জন্য যা করা দরকার , সাধ্য অনুযায়ী করে যাচ্ছি , ভবিষ্যতে যদি ৩ নং ধুবিল ইউনিয়নবাসী আমাকে ভালোবাসে ও বিশ্বাস রাখে , তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাই , তিনি আরও বলেন মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।

Leave Your Comments