আসন্ন ইউপি নির্বাচন: ৪নং বাহাগিলি ইউনিয়নে বিএনপি’র মনোনয়ন ও দোয়া প্রত্যাশী মোঃ মোকাদ্দেম সিদ্দিকী

মাইনুল হক বিশেষ প্রতিনিধিঃ

Date: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
news-banner
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৪নং বাহাগিলি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মোকাদ্দেম সিদ্দিকী। তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। 

মোঃ মোকাদ্দেম সিদ্দিকী বর্তমানে হাজারীহাট স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে রাজপথে দলের বিভিন্ন দুর্দিনে নিষ্ঠার সাথে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। 

২০১৬ সালে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন, তিনি ব্যাপক ভোটে, নৌকা প্রতিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন।

দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর রয়েছে দীর্ঘদিনের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। তিনি বর্তমানে: 
শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি।
সদস্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।সাবেক সাধারণ সম্পাদক, ৪নং বাহাগিলি ইউনিয়ন বিএনপি।স্থানীয় দলীয় নেতাকর্মীদের মতে, মোঃ মোকাদ্দেম সিদ্দিকী একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দলের দুঃসময়ে তিনি সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন।বাহাগিলি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে মোঃ মোকাদ্দেম সিদ্দিকী এলাকার প্রবীণ মুরব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন এবং দলের নীতিনির্ধারক মহলের সুদৃষ্টি কামনা করেছেন। তিনি নির্বাচিত হলে বাহাগিলি ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

Leave Your Comments