ধানের শীষের গণজোয়ার, রাজারগাঁও ইউনিয়ন বিএনপি'র বিশাল মিছিল অনুষ্ঠিত

কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:

Date: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬
news-banner
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর -৫ হাজীগঞ্জ - শাহারাস্তি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মুমিনুল হকের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 প্রচারণার শেষ দিন সোমবার (৯ফেব্রুয়ারি) বিকেলে রাজারগাঁও ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার রাজারগাঁও ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও চেয়ারম্যান মফিজুর রহমান, এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল পাটোয়ারী , উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান নেছার , ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments