আজ ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার, অভয়ার ৩৩ তম জন্মদিন পালন এবং প্রতিবাদী মশাল মিছিল ডক্টরস ফোরামের আহবানে ও অন্যান্য সংগঠনের সহযোগিতায়, ৯ই ফেব্রুয়ারি সোমবার- নাটাগড়ে অভয়ার বাড়ি থেকে সোদপুর মোড় পর্যন্ত মশাল মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন এবং ছোট ছোট শিশুদের হাতে বই খাতা ও একটি করে চারা গাছ তুলে দেন। ডক্টর সহ অভয়ার মা বাবা এবং বিভিন্ন অভয়া সংগঠনের সদস্যরা এই মশাল মিছিলে মিলিত হন।
মেয়ের ফটো সামনে রেখে মিছিলে হাঁটলেন অভয়ার বাবা ও মা। মিছিলে একটাই প্রতিবাদ ন্যায় বিচার, দোষীদের শাস্তি, যতদিন না দোষীরা শাস্তি পাবে এই আন্দোলন ও প্রতিবাদ চলতে থাকবে। অভয়ার বাবা মা সকলকে উদ্দেশ্য করে একটি কথা বললেন আমার মেয়ে কোনদিন আর ফিরবে না, কিন্তু আমার সাথে হাজারো মেয়ে রয়েছে। আজ দিদির জন্মদিনে ছোট ছোট বোনের আও তার দিদিকে শ্রদ্ধা জানাচ্ছেন। থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না।
তাহাদের আক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে প্রশাসনের মূল ভূমিকায় রয়েছেন, অথচ দোষীরা শাস্তির না পেয়ে তাদের প্রমোশন হচ্ছে। এর থেকে বাংলায় লজ্জার কি আছে, মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিচ্ছেন দোষীরা দোষ করলে শাস্তি হয় না প্রমোশন পায়, আর যারা ন্যায় বিচারের জন্য লড়াই করবে তাদেরকে বিনা দোষে থানায় ডেকে পাঠাবে। তাদের নামে কেস দেয়া হবে।
প্রশাসনের সহযোগিতায়, যারা মৃতদেহ লোপাট করলো, মুখ্যমন্ত্রী বিনীত কোয়েলের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেন, তোমাকে আমার মেয়ের মৃতদেহ দেখতে দেয়া হলো না, তাদেরকে পুরস্কৃত করছেন, আর কাউকে ভালো পোস্ট দিয়ে বাইরে প্রমোশন করছেন,
কিন্তু একটা কথা জেনে রাখবেন, ন্যায় বিচার একদিন জনগণ ঠিক আদায় করে নেবে, দোষীরা শাস্তি পাবে, বাংলার প্রতিটি মেয়ে সঠিক বিচার পাবে, নির ভরসায় রাস্তায় চলাচল করবে, তাই আমরা আজও ন্যায় বিচারের আশায় বিচারপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আর যতদিন না ন্যায় বিচার হবে ততদিন এ লড়াই থামবে না আমরা পথেই থাকবো,
যেভাবে কর্তব্যরত একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো, বাংলার লজ্জা, মানুষের সেবায় নিয়োজিত, দিনকে রাত করে মানুষের সেবা করে থাকেন, কর্তব্যরত অবস্থায় চলে যেতে হলো, শুধু তাই নয় দোষীদের শাস্তি না হওয়ায়, অভয়ার মত আরো বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে চলেছে, কোনোটারী সঠিক বিচার হইনি, দোষীরা নাগালের মধ্যে ঘুরে বেড়াচ্ছি,
তাই আজ অবয়রা তেত্রিশ তম জন্মদিনে আমরা অঙ্গীকার করো, ন্যায্য বিচার, দোষীদের শাস্তি। শুধু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে সমস্ত কিছুকে আড়াল করলে চলবে না।
তাই আমরা সারা বাংলা জুড়ে অভয়ামঞ্চের উদ্যোগে কোন স্বাক্ষর নেওয়া হচ্ছে, গণস্বাক্ষর দিল্লিতে চিফ জাস্টিসের হাতে তুলে দেয়া হবে।
এরকম একটি ঘটনা ঘটায় দোষীদের বিচার না হওয়ায়, প্রতিটি পরিবার চিন্তিত, ভয়ে ভীতস্ত, কারণ প্রত্যেকের বাড়িতেই অভয়ার মতো তাদের ছেলেমেয়ে আছে। এমনকি অনেকেই ছেলেমেয়েকে একা ছাড়তেও কিন্তু বোধ করছেন। ভয় পাচ্ছেন, যেখানে বাংলায় বিচার নাই, এমন একটি ঘটনায় আট মাস কেটে গেল সঠিক বিচার পেল না, সেখানে সাধারণ মানুষের হলে কি ঘটতে পারে তা প্রমাণ করে দিচ্ছে। তাই সবাই সঙ্ঘবদ্ধ হন, গর্জে উঠুন, অভয়ার ভয় নাই, আমরা সবাই পাশে আছি।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ।