সৈয়দপুরে জাপার নির্বাচনী অফিসে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

Date: বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬
news-banner
নীলফামারীর সৈয়দপুরে জাপা প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি শহরের ইকু হেরিটেজ এন্ড রিসোর্ট হল রুমে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী সিদ্দিকুল আলম অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে আমার অফিসে হামলা চালানো হয়েছে।
মব সৃস্টি করে আমার নির্বাচনি এজেন্টের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়া হয়।
হত্যার উদ্দেশ্য হামলা করা হয়েছিল। এ সময় আমার বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়। তারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ সময় প্রশাসনের নীরবতা এসব ঘটনার পুনরাবৃত্তিকে উৎসাহিত করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে এবং সহিংসতার রাজনীতি পরিহার করতে হবে। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Leave Your Comments