ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ ৫আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী এডভোকেট আবুল কালামের পক্ষে প্রচার প্রচারণা শেষে এখন চলছে ভোটারদের কাছে ভোট স্লিপ বিতরণ।
এমনটাই দেখা গিয়েছে ১০ই ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায়। এই এলাকার মুরাদপুর
দক্ষিনপাড়া,সারেংসারবাগ, উত্তরপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া সহ মোট ৬টি পাড়ায় নারী পুরুষ ও তরুন ভোটারদের মাঝে ঘরে ঘরে গিয়ে এবং বন্দর যুবদলের বিএনপি নেতা টিটু প্রধাণের মুরাদপুর অফিসে এই স্লিপ বিতরন কার্যক্রম চলছে।
যুবদল নেতা টিটু প্রধাণ জানান এতদিন আমরা দিনরাত আমাদের নেতা ও প্রিয় অভিভাবক নারায়ণগঞ্জ ৫আসনের ধানের শীষের কান্ডারী এড.আবুল কালামের পক্ষে প্রচার প্রচারনা করেছি। গতকাল আমাদের খানঁপুরে গনমিছিলের মধ্য দিয়ে প্রচারণা শেষ হয়। তার পর পরই নাসিক ২৭নং ওয়ার্ডে মুরাদপুর ভোটার স্লিপ বিতরন শুরু করি। ১২ই ফেব্রুয়ারি দল মত নির্বিশেষে
এড. আবুল কালাম সাহেবের জন্য সকলের কাছে ধানের শীর্ষে ভোট কামনা করছি।