রংপুরের মাওলানা কেরামত আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রভাষক মো. নূরন্নবী চৌধুরী।আজ মঙ্গলবার কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই নতুন দায়িত্বভার তুলে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনে আরা রহমান। দায়িত্ব হস্তান্তরকালে অধ্যক্ষ মহোদয় নবনিযুক্ত বিভাগীয় প্রধানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে বিভাগের শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনিয়র প্রভাষক মো. এরশাদুল হক রাসেলসহ শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। নবনিযুক্ত বিভাগীয় প্রধান মো. নূরন্নবী চৌধুরী তাঁর এই দায়িত্ব পালনে সহকর্মী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।