প্রচার প্রচারণার শেষ মূহুর্তে নারায়ণগঞ্জ জেলা জিয়া ধানের শীষ প্রতীকের গণসংযোগে দিপু ভূইয়া
বিশেষ প্রতিবেদকঃ
Date: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬
নারায়ণগঞ্জ -১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু । দিপু ভূইয়ার জনপ্রিয়তার ধারে কাছে নেই অন্য কোনো প্রার্থী রুপগঞ্জে।মানুষের ভালোবাসায় সিক্ত দিপু ভূইয়া । নির্বাচনী প্রচার প্রচারণায় প্রতিদিনের মত শেষ মূহুর্তেও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দিপু ভূইয়াকে বিজয়ী করার আহবান জানান রুপগঞ্জবাসীর উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া।সাধারণ মানুষের মতে ,প্রতিনিয়ত দিপু ভূইয়ার ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন জজ মিয়া জানান বাংলা নিউজ ২৪ কে।জজ মিয়া গণসংযোগ চলাকালীন সময় জনতার উদ্দেশ্যে বলেন,আপনারা ১২ তারিখ মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।আপনারা যদি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাইকে জয়যুক্ত করেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ।তার সুফল আপনারা পাবেন।আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সমস্ত চাওয়া পাওয়া আমি দিপু ভাইকে জানাবো এবং দিপু ভাই নির্বাচিত হলে ধানের শীষ প্রতীকে আপনাদের সকল চাওয়া পাওয়া পূরণ করবো।ইণশাআল্লাহ ১২ তারিখ বিজয়ের হাসি হাসবে রুপগঞ্জবাসী ।মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাইকে আমরা আমাদের সকল সুবিধা অসুবিধায় যেন পাই তাই আমরা আগামী দিনে ধানের শীষ প্রতীকে ভোট দিবো ।গণসংযোগ চলাকালীন সময় সাধারণ মানুষ অনেকেই দিপু ভূইয়ার ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন লিফলেট হাতে হাত তুলে জিয়া মঞ্চের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জজ মিয়াকে।