সদ্যপুষ্করিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম পুনর্বহাল

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুষ্করিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনরায় বহাল হয়েছেন মোঃ শফিকুল ইসলাম।আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে তার অব্যাহতিপত্র প্রত্যাহার করে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রার্থী হওয়ার লক্ষে তিনি ইউনিয়ন পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্ব-পদে বহাল করেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Leave Your Comments