রংপুরের গঙ্গাচড়ায় ১ দিনে ৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে জনমনে নানা গুনঞ্জনের সৃষ্টি হয়েছে ।
মৃত তিনজনের মধ্যে গঙ্গাচড়া মাস্টারপাড়ায় বসবাসরত পল্লী বিদ্যুতের লাইনম্যান আনারুল কবিরের মেয়ে শামসেয়ারা কবির (১৩), লক্ষীটারী ইউনিয়নের সরকারটারি এলাকার মজনু মিয়ার স্ত্রী ও হারাগাছ এলাকার মজিবর রহমানের মেয়ে মাছুমা বেগম (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের তেতুলতলা এলাকার সামসুল হক ও ধামুর চেংডোবা এলাকার রিপন মিয়ার স্ত্রী সুবর্ণা বেগম।
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে জনমনে নানা জল্পনা - কল্পনার সৃষ্টি হয়েছে। মৃত সামছেয়ারা কবির গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মাছুমা বেগম ১৯ এপ্রিল বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে পরবর্তীতে তাকে রংপুর হাসপাতালে ভর্তি করা হলে ২০ এপ্রিল মধ্য রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণা তার মায়ের সাথে ঝগড়া বিবাদের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সামছেয়ারা কবিরের আত্মহত্যার ঘটনাকে ঘিরে প্রতিবেশীদের মাঝে নানা জল্পনা - কল্পনা শোনা যায়। অনেকেই তার আত্মহত্যার বিষয়টিকে রহস্যজনক বলে ধারণা করছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া ইউপি সদস্য সুজা আহম্মেদ সাজুসহ এলাকাবাসীরা বলেন, পল্লী বিদ্যুতের লাইনম্যান আনারুল কবিরের ময়ে শামসেয়ারা কবিরের গলায় ফাঁস আত্মহত্যার ঘটনাটি স্বাভাবিক মনে হয়নি।
একইদিনে গঙ্গাচড়ায় তিনজনের আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুর সবুর বলেন, একই দিনে গঙ্গাচড়ায় তিনটি আত্মহত্যার বিষয় উদ্বেগজনক, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।