নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬ সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ডেস্ক রিপোর্টঃ

Date: সোমবার, এপ্রিল ২০, ২০২৬
news-banner
আজ ২০ এপ্রিল ২০২৬ খ্রি. বিকাল ১৭:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতি এবং এই নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিঃ পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মহোদয়।
অতিঃ পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যকে সততা এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা কিভাবে নিতে হবে সে বিষয়ে ডেমো পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে দেখানো হয়।

 এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Leave Your Comments