ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে প্রথমবারের মতো বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোয়াংছড়ি উপজেলা যুবদল নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্রু মং মারমা, সদস্য সচিব নয়ন্ত সেন তঞ্চঙ্গ্যা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মংক্যওয়াই মারমা, সদস্য মংচনু মারমা, হাইনু মং মারমা, রোয়াল খুম বম ও মুনথং বম।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় বান্দরবান জেলার উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী বলেন, আগামীর বান্দরবান জেলা গঠনে টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ কার্যক্রমে সংসদ সদস্য সাচিং প্রু জেরী মহোদয়ের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছেন। পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম ও এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।