ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য পদপ্রার্থী লালন মিয়া

অন্তর মিয়া স্টাফ রিপোর্টারঃ

Date: বুধবার, মে ২৭, ২০২৬
news-banner
ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য পদপ্রার্থী ল
মৌলভীবাজার: আগামীকাল পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ১২২৩ নং রেজিস্ট্রিকৃত শাখার কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ লালন মিয়া।
তিনি বলেন, “দুনিয়ার মজদুর এক হও” — এই মূলমন্ত্রকে সামনে রেখে সকল শ্রমিক ভাইয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান। তিনি সকল শ্রমিক, মিনিবাস, জীপ, কার ও মাইক্রোবাস চালকসহ পরিবহন শ্রমিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ যেন সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের বার্তা নিয়ে আসে।শুভেচ্ছা বার্তায় লালন মিয়া আরও বলেন:পবিত্র ঈদ-উল-আযহার এই মহান উৎসবে সকল শ্রমিক ভাইয়ের জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাদের সকলের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করছি।

Leave Your Comments