পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গলে র‍্যাব ৯ এর জোরদার নিরাপত্তা ব্যবস্থা

অন্তর মিয়া স্টাফ রিপোর্টারঃ

Date: বুধবার, মে ২৭, ২০২৬
news-banner
২৭ মে:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় জাল নোট প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উদ্যোগে পশুর হাট, শহরতলীর রেলস্টেশন এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে জাল নোটের ব্যবহার রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।এই কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আরিফুর রহমান।র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, জাল নোট চক্র এবং অসাধু ব্যবসায়ীদের তৎপরতা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।ঈদ উপলক্ষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র‌্যাবের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

Leave Your Comments