সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: সোমবার, জুন ০৮, ২০২৬
news-banner
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা। সোমবার (৮ জুন) সকাল ৭.১০ ঘটিকার সময় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোল চত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সোমবার দুপুরে র‍্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, মোঃ আশরাফুল ইসলাম(৪০), পিতা-মৃত গফুর শেখ, সাং-এনায়েতপুর গুচ্ছগ্রাম, থানা-উল্লাপাড়া মডেল থানা, জেলা-সিরাজগঞ্জ।   গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments