তেঁতুলিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: বুধবার, জুন ২৪, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে 'মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)' প্রকল্পের শিক্ষকদের দুই দিনব্যাপী 'মৌলিক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার(২৪জুন) সকালে তেঁতুলিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার খালিদ মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং উপজেলা ওলামা দলের সভাপতি সোহরাব আলী।

এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতাধীন মোট ৭০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে শিক্ষকদের আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave Your Comments