সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও চোরাইমাল বেচাকেনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার ( ২৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার্স ইনচার্জ এর নেতৃত্বে সলংগা থানা পুলিশের একটি আভিযানিক টিম হাটিমকমরুল ইন্টারচেঞ্জ সহ আশে পাশের এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে চোরাইমাল বেচাকেনার সাথে সম্পৃক্ত ৪জন ও নাশকতামুলক কাজে সম্পৃক্ত ১ জন ছাত্রলীগ নেতা গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ঘুড়কা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কে এম মেহেদী হাসান (২৬) পিতা কে এম মাসুদ রানা, গ্রাম দেওভোগ। মোঃ কুদ্দুস (৩৪), পিতা-মৃত আঃ হামিদ, মাতা-কুলসুম বেওয়া, সাং-ভবানীপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া। মোঃ ইসমাইল হোসেন (৩০), পিতা-মোঃ মোবারক হোসেন, মাতা-আজুরা বেগম, সাং-ভবানীপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া।
৩| মোঃ আশরাফুল ইসলাম(২৮), পিতা-মোঃ সুরত আলী ব্যাপারী, মাতা-মৃত নাজমা খাতুন, সাং-হাটিকুমরুল বাগিচাপাড়া, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।
মোঃ সবুজ আলী(২৬), পিতা-মৃত আনারুল মন্ডল, মাতা-মৃত সুফিয়া বেগম, সাং-হাটিকুমরুল বাগিচাপাড়া, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে এ সকল আসামিদের গ্রেফতার করা হয়, নিয়মিত মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।