নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ বোতল ভারতীয় অবৈধ মদসহ আবু সাঈদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
২৪ জুন-২০২৬ ইং তারিখ রোজ বুধবার শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ মদসহ একজনকে আটক করে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ময়মনসিংহে অবৈধ মদ পাচারের তথ্যের ভিত্তিতে একটি সিএনজি চালিত অটোরিক্সা কে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা ৩৬ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু সাঈদ পুলিশকে জানান, দুর্গাপুরের মিজান নামে এক ব্যক্তি তার কাছে এসব মদ তুলে দেন। পরে তিনি ময়মনসিংহে রাজন নামে এক ব্যক্তির কাছে সেগুলো পৌঁছে দেওয়ার কথা বলেন।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন,আমাদের কাছে তথ্য ছিল যে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ বিদেশি মদের একটি চালান শ্যামগঞ্জ হয়ে ময়মনসিংহে নেওয়া হবে। খবর পাওয়ার পরপরই জারিয়া মোড়ে অভিযান চালিয়ে মদগুলো জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান,এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।