জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র রংপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ১ বছরের জন্য ৭ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। নবগঠিত এই কমিটিতে মো. রাকিবুল হাসান তৌফিক-কে আহ্বায়ক এবং মো. মোরশেদ আলম-কে সদস্য-সচিব মনোনীত করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুন (মঙ্গলবার) জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফরহাদ সোহেল যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিফাতুজ্জামান ও সৈয়দ শামীম আহসান, সিনিয়র যুগ্ম সদস্য-সচিব তৌহিদুল ইসলাম সুমন, মুখ্য সংগঠক আবদুল্লাহ আল মারুফ এবং সিনিয়র সংগঠক ওমর ফারুক আকাশ।কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, নবগঠিত আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রংপুর জেলা যুবশক্তির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী ও যোগ্য যুবনেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং রংপুরে যুবশক্তিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।