বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

Date: বুধবার, জুন ২৪, ২০২৬
news-banner
পঞ্চগড়ের বোদায় ইসলামি আন্দোলনের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের জীবনমান উন্নয়নে বিভিন্নভভাবে সহযোগীতা ও কাজ করে যাচ্ছে। আজকে বিনামূল্যে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৪ জুন ২০২৬) সকালে পঞ্চগড়ের বোদা ৬ নং মাড়েয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরন করা হয়।

বোদা ৬ নং মাড়েয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কয়েকজন জন অসহায় মানুষকে   অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন বলেন, 'নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সততার সঙ্গে পরিশ্রম করতে হবে। আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। আশা করি, আজকে যারা এ সুযোগ পেয়েছেন এটি কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন। 

সেলাই মেশিনগুলো অনেক মূলবান। ফ্রিতে পাওয়ার কারণে অবহেলা করবেন না। অত্যন্ত যত্নের সঙ্গে ব্যবহার করবেন। মার্কেটের চাহিদা অনুযায়ী কাপড় সেলাই করবেন। আমি চাই আপনাদের মাধ্যমে আরও অনেকের ভাগ্য পরিবর্তন হবে।'

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন,সহ সভাপতি হাফেজ মোঃ সুলতান মাহমুদ,,৮ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

Leave Your Comments