সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

Date: বুধবার, জুন ২৪, ২০২৬
news-banner
মুন্সীগঞ্জের সিরাজদিখান ভূমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের কাকালদী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা আহমেদ সোহাগ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। তারা জানান, সোহাগ জমিটি কিনতে চাইলে মালিকপক্ষ তা বিক্রি করতে অস্বীকৃতি জানায়। পরে তিনি স্পেন শাহ আলমের প্রভাব খাটিয়ে জোর করে জমিটি দখল করেন এবং সেখানে তাদের নামে সাইনবোর্ড লাগায়।
ভুক্তভোগীরা আরও বলেন, বিষয়টি নিয়ে গত ৭ জুন থানায় লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগের ১৭ দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেনি বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, তিনি ৭ জুনের পর থানায় যোগদান করেছেন। বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না, তবে এখন অবগত হয়েছেন।

Leave Your Comments