রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান সামসুজ্জামান সামুকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারি সামাজিক সংগঠন ও পাঠাগার’। রংপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পীরজাবাদ বদরগঞ্জ রোড মুন্সিরমোড় এলাকায় অবস্থিত সংগঠনটির পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে রংপুরের পরিকল্পিত উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। চেয়ারম্যান সামসুজ্জামান সামু যুবসমাজের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং পাঠাগার ও সামাজিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন ‘আলোর দিশারি সামাজিক সংগঠন ও পাঠাগার’-এর আহ্বায়ক মোঃ আরিফুর রহমান রকি, সদস্য সচিব মোঃ সোহেল রানা, সিনিয়র সদস্য মোঃ জাকির হোসেন, সদস্য আব্দুল্লাহ বিন ওমর, স্বপ্নীল সীমান্ত, মাহি ও সাদমান সিফাত। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রংপুর মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু এবং রংপুর মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইভা মাসুম।