তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সর্বস্তরের জনগণের মানববন্ধন

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও হয়রানিমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুলতলায় সর্বস্তরের জনগণ ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল হাসান মামুন, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, সমাজসেবক ও ব্যবসায়ী জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফেরদৌস আলম লিটন, মাসুদ রানা, সামাজিক কর্মী ও শিক্ষক হুমায়ুন কবির এবং সাবেক ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, ইউএনও আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনের স্বাভাবিক ও সুষ্ঠু কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। বক্তারা আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা আইনগতভাবে উপস্থাপন করা উচিত, এভাবে মিথ্যা অপবাদ বা হয়রানি করে নয়। তারা অবিলম্বে এই অপপ্রচার বন্ধের জোর দাবি জানান।

Leave Your Comments