উল্লাপাড়ায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আজাদসহ গ্রেফতার ৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: সোমবার, জুলাই ২৭, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় ৬ আসামিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া থানা পুলিশ। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এম.এম. মনিরুজ্জামান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের দুই মামলায় গ্রফতার করা হয়েছে আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । গ্রেফতাররা হলেন, মৃত সরাফত আলীর ছেলে আজাদ হোসেন (৫৫), উপজেলার পৌর শহরের ঝিকিরা এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আশিক (১৯), ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম (২০), কেসমতের ছেলে মনতাজ (৫০), ফিকু প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন (৩৮), চান উল্লার ছেলে আব্দুল মোমেন (৪৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা জানান, থানার ভেতরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া একইদিন আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা করেছেন।

Leave Your Comments