পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন -খুলনা -১ সংসদ সদস্য আমীর এজাজ খান

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: শনিবার, আগস্ট ০১, ২০২৬
news-banner
খুলনা জেলা পরিষদ আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন,
পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় বৃক্ষরোপন
করুন, আগামী প্রজন্মকে পৃথিবীতে বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নাই। দেশের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিতে হবে। বৃক্ষরোপণ করে দায়িত্ব শেষ করা চলবে না বৃক্ষকে লালন পালন করতে হবে।
০১ আগস্ট (শনিবার) সকাল ১১টায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু'র সভাপতিত্বে উপজেলা উপজেলা চত্বরে বৃক্ষরোপন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন,
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কার্যকর পদক্ষেপ। উপজেলা চত্বরে বৃক্ষরোপন করে খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের জাতীয় সবুজ মিশনের আওতায় দেশ জুড়ে এই মেগা কর্মসূচি পরিচালিত হচ্ছে। সরকারের এই উদ্যোগকে সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা পরিষদ আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে জীবিত রেখেছে। গাছের বহুভাবে উপকারিতা রয়েছে। তবে আমরা গাছ কেটে বিক্রি করলেও পরবর্তীতে গাছের চারা আর রোপণ করি না। যার কারণে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হই। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি  খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মুমিনুর রহমান, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ খায়রুল বাসার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাকির হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোজাফফর হোসেন, আল-আমীন সানা, দীপক কুমার সরদার, গাজী জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, আইয়ুব কাজী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম, এস এম ফয়সাল, গোলাম কাদের, বেনী মাধব বিশ্বাস, মানস গোলদার, সাইদুর রহমান সৌদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, ইয়ারুল ইসলাম রিপন, শেখ ফারুক, পীর আলী, প্রবীর মন্ডল, মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার ইমরান হোসেন, সোহরাব হোসেন, ইয়াসিন আরাফাত, আমল গোলদার, দেলোয়ার হোসেন, গাজী ফয়সাল আলম, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক, প্রসেনজিৎ রায়, হাসমত খলিফা, আবু তাহের শেখ, জিএম রুম্মন, বাপ্পী কাজী, মিনারুল শেখ, আরিয়ান ফকির, রিয়াজ মোর্শেদ, হাবিবুর রহমান পাপ্পু প্রমুখ।
দাকোপ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০০টি (এক হাজার পাঁচ শত) ফলজ গাছ বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।

Leave Your Comments