রংপুরের গঙ্গচড়ায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি - ২ এর আওতাধীন ৪ ফিডার পুনরায় পাগলাপীর থেকে পরিচালনার দাবিতে গতকাল শনিবার বিকেলে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন ৪ নং ফিডারের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি ২- এর গ্রাহক বৃন্দাবন। বক্তাগণ বলেন, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আওতায় আমরা সদস্য হওয়ার পর থেকে পাগলাপীর থেকে পরিচালিত হয়ে আসছে। কিন্তু বর্তমান ডিজিএম ও এজিএম সুকৌশলে ব্যবসায়ীর সঙ্গে গোপন আতাত করে আমাদেরকে নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে ৪ নং ফিডার থেকে বাদ দেওয়া হয়েছে। এখন ঘনঘন লোডশেডিং আর কম ভোল্টের কারণে আমাদের ইলেকট্রনিক্স সামগ্রী প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে আমরাদের দাবী ৭২ ঘণ্টার মধ্যেই পূর্বের ন্যায় আমাদের ৪ নং ফিডারের আওতায় পাগলাপীর থেকে বিদ্যুৎ পরিচালিত করতে হবে, অন্যথায় আমরা আন্দোলনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পরিচালিত করব আমরা বলতে চাই অসৎ উদ্দেশ্য বর্জন করে বড়বিল ইউনিয়নবাসীসহ পূর্বে পাগলাপীর থেকে ৪ নং ফিডারে পুনরায় সংযুক্ত করা হোক। অনুষ্ঠান বক্তব্য রাখেন বড়বিল ইউপি চেয়ারম্যান এডভোকেট শামসুল হুদা, জাতীয়তাবাদী দল বিএনপি বড়বিল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক চাঁদ সরকার, সাবেক সেনা সদস্য আনোয়ারুল ইসলাম, সমাজসেবক রুহুল আমিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম। শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠানটি গঙ্গাচড়া বেতগারি হাট ঠাকুরাদহ বাজার মোড় সড়কের অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে ৪ নং ফিটারের পল্লী বিদ্যুতের সকল গ্রাহক অংশগ্রহণ করেন।