শরণখোলায় মাদক কারবারিদের গ্রেফতারের পর ওসির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

Date: বৃহস্পতিবার, আগস্ট ০৬, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম শীর্ষ মাদক কারবারি সহ বেশ কয়েকজন মাদক কারবারি ও মাদক সেবিদের গ্রেফতারের পর তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করে। এর প্রতিবাদে ৬ আগষ্ট বিকেলে উপজেলার পাঁচটা রাস্তার মোড়ে উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শরণখোলাকে মাদকমুক্ত করতে ওসির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থনও জানায় তারা।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শিমুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুহিন কাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. দুলাল ফরাজী, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,   
বক্তারা বলেন, শরণখোলাকে মাদকমুক্ত করতে ওসি রোকেয়া খানম যেসব উদ্যোগ নিয়ে ইতিমধ্যে শীর্ষ মাদক কারবারি সহ বেশ কয়েকজন মাদক কারবারি গ্রেফতারের পর একটি সংঘবদ্ধ চক্র যে চক্রান্ত শুরু করেছে তা প্রতিহত করার ঘোষণা দেন।

Leave Your Comments