তেঁতুলিয়ায়-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
news-banner
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তেঁতুলিয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২সেপ্টেম্বর)বিকালে নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, তেঁতুলিয়া উপজেলা শাখা এই আয়োজন করে।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহবায়ক আবুল কালাম আজাদ, এবং তেঁতুলিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য এ্যাড. রইস উদ্দিন প্রমুখ। 

অঙ্গ ও সহযোগী সংগঠন: এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, উপজেলা ছাত্রদল, তাঁতী দল, মৎস্যজীবী দল,জিয়া পরিষদ ও ওলামা দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৩ নং সদর ইউনিয়নের সভাপতি মাওলানা ওমর ফারুক।

Leave Your Comments