বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচির আয়োজন করেন সদর উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা মো. মিলন মিয়া।অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মারিফুল ইসলাম, খলেয়া ইউনিয়ন ছাত্রনেতা মো. রহমতুল্লাহ, তাওহীদ হাসান, শিমুল, শামীম ও পেয়ারুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। আলোচনা সভা ও মিলাদ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনজাত পরিচালনা করা হয়।