মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের আইনি সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’ (Protection for Legal & Human Rights Foundation)-এর ১৫ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জগদীশ দাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম সবুজ।
সংগঠনটির কেন্দ্রীয় সহকারী পরিচালক মো. আবেদ আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রউফ পাশার বিশেষ সুপারিশক্রমে গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন:
সিনিয়র সহ-সভাপতি: মুহিবুর রহমান
সহ-সভাপতি: মাজিদ রাজা ও আকবর আলী
যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মো. জুয়েল আহম্মদ
সহ-সাধারণ সম্পাদক: শামীম আহমদ
সাংগঠনিক সম্পাদক: সাইফুর রহমান আখন্দ
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. আব্দুল খালিক
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: রুকন আহমেদ
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ড. বিজয় মল্লিক
প্রচার ও প্রকাশনা সম্পাদক: সৈয়দ ফুয়াদ হোসেন
দপ্তর সম্পাদক: তপন পাল
নির্বাহী সদস্য: সন্তোষ কান্তি দাস ও মো. রাসেল মিয়া
কমিটি গঠনের বিষয়ে সংগঠনের নব্য নির্বাচিত নেতৃবৃন্দ জানান, “মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন”—এই মূলমন্ত্রকে ধারণ করে তারা কাজ করে যাবেন। মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, সর্বস্তরে আইনি সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও নিপীড়িত মানুষদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানে এই কমিটি নিরলসভাবে ভূমিকা রাখবে বলে তারা ব্যক্ত করেন।