দাকোপের বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর জনিত কারণে বিদায়ী সংবর্ধনা

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
news-banner
খুলনার দাকোপের বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মলয় কুমার রাযের অবসর জনিত কারণে অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের বিদায় উপলক্ষে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও দায়িত্বশীলতা দিয়ে তিনি শিক্ষাঙ্গনে রেখে গেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত সুদক্ষ, কর্মনিষ্ঠ ওআদর্শ।একজন শিক্ষকের কর্মজীবন থেকে আনুষ্ঠানিক অবসর গ্রহণ কেবল একটি দাপ্তরিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি দীর্ঘ সাধনার সমাপ্তি ও নতুন অধ্যায়ের সূচনা।

বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের অবসর জনিত কারণে অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে দাকোপ উপজেলার সহকারি শিক্ষা অফিসার জনাব সমির দাসের সভাপতিত্বে ও বাজুয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বণ্যা শিকদার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায় । অনুষ্ঠানের প্রথম ভাগে উত্তীর্ন শিক্ষার্খীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডারথী পাটয়ারি,শ্যামা প্রসাদ গাইন,চন্দ্র শেখর রায়,অশোক মন্ডল,প্রীতিশ কুমার রায় সাংবাদিক,মনিরুল ইসলাম খান,সিনিয়র সাংবাদিক ,তুষার দাস,,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমা সাহা,দাকোপ প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি স্বপন কুমার রায়,শিক্ষক বৃন্দ যুথী রায়,সিমাবালা মন্ডল,সালমা খাতুন,,ভবতোষ বিস্বাস সহ অরো অনেকে।

Leave Your Comments