চোরাই মোটরসাইকেল উদ্ধারে সৈয়দপুর পুলিশের সাফল্য, সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার

সৈয়দপুর প্রতিনিধি:

Date: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
news-banner
নীলফামারীর সৈয়দপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। এ ঘটনায় চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানের ধারাবাহিকতায় দ্বিতীয় অভিযানে সৈয়দপুর উপজেলার লক্ষণপুর বালাপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক মো. জিয়াউর রহমানের চুরি যাওয়া ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ সময় চোর সিন্ডিকেটের সদস্য মো. মেহেদী হাসান (পিতা—মো. মোতালেব হোসেন, সাং—তগরবাড়ি, থানা—চিরিরবন্দর, জেলা—দিনাজপুর), মো. জামিল ইসলাম (পিতা—মৃত তকিউদ্দিন, সাং—নওখই, থানা—চিরিরবন্দর, জেলা—দিনাজপুর) এবং মো. আশিক বাবু (পিতা—মো. নাসির উদ্দিন, সাং—নওখই, থানা—চিরিরবন্দর, জেলা—দিনাজপুর)কে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা বাংলানিউজ২৪বিডিকে জানিয়েছে, চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments